বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার পর নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বৈঠকে ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামীকাল বুধবার বেলা তিনটায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এর আগে গত রোববার ঢাকা মহানগরীর সরকারি-বেসরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এবং স্কুলপ্রধানদের সঙ্গে মতবিনিময় সভা করে শিক্ষার্থীদের রাজপথ ছেড়ে ক্লাসে ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। ওই দিনই স্কুল ও কলেজের শিক্ষার্থীদের ক্লাসে ফেরানো এবং উপস্থিতির তথ্য মন্ত্রণালয়কে অবহিত করতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।
এই নির্দেশের পর গত সোমবার কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা রাস্তায় নামে। তবে গতকাল পরিস্থিতি ছিল শান্ত। এমন পরিপ্রেক্ষিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বৈঠকে ডাকা হয়েছে।

Now the Education Minister is sitting with the Vice-Chancellors of private universities Mojibul
ReplyDelete