মন্ত্রিসভায় নতুন সড়ক পরিবহন আইনের খসড়া চূড়ান্ত হওয়ায় আনন্দমিছিল করেন কলকাতায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা। ছবি: ভাস্কর মুখার্জি
বাংলাদেশের মন্ত্রিসভায় নতুন সড়ক পরিবহন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন হওয়ায় কলকাতায় আনন্দ প্রকাশ করেছে সেখানে থাকা বাংলাদেশি শিক্ষার্থীরা। তাঁরা এ আইনের জন্য বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানান।এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে বাংলাদেশি ছাত্রছাত্রীদের একটি দল কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশনে গিয়ে স্মারকলিপি প্রদান করে।স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশ সরকার শিক্ষার্থীদের নিরাপদ সড়ক চাই আন্দোলনের দাবি মেনে নতুন করে সড়ক পরিবহন আইন প্রণয়ন করে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে। এ জন্য তাঁরা বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানান। পাশাপাশি স্মারকলিপিতে বলা হয়, সরকার দাবি মেনে নেওয়ার পর এখন যারা আন্দোলন করছে তারা কাদের ইঙ্গিতে এই আন্দোলন চালিয়ে যাচ্ছে, তা চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
স্মারকলিপি দেওয়ার আগে বাংলাদেশি ছাত্রছাত্রীদের একটি মিছিল উপহাইকমিশনের দিকে যেতে চাইলে পথিমধ্যে পুলিশ তাতে বাধা দেয়। পরে শিক্ষার্থীদের পক্ষে মোহাম্মদ আরাফাত হোসাইন ও মোহাম্মদ শহীদুল ইসলাম উপহাইকমিশনে গিয়ে স্মারকলিপিটি পৌঁছে দেন।

ReplyDeleteNew Road Transport Law Calcutta Bangladeshi students delighted Mojibul